প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আশা করি ভোটার উপস্থিতি আরও বাড়বে। নির্বাচন কমিশন (ইসি) ভবনের চতুর্থ তলায় উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার আজ সকাল সাড়ে আটটার সময় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এসে তার অভিজ্ঞতার কথা জানান।
আরও পড়ুন: ভোটার উপস্থিতি কম কিশোরগঞ্জ-২ আসনে...
তিনি বলেন, আমি আজ সকাল সাড়ে ৮টার সময় কেন্দ্রে গিয়েছিলাম। প্রত্যেকটা সেন্টারে খোঁজ খবর নিয়েছি, ভোট হয়েছে, অল্প অল্প, কোথাও ২৫টি কোথাও ৪১টি ভোট পড়েছে।
ইসি আরওে বলেন, মানুষ ভোট দিবে, কিন্তু ভোটকেন্দ্রে যাতে কোন ধরনের অনিয়মের ঘটনা না ঘটে সেজন্য আমরা চেয়েছিলাম পোলিং এজেন্টও থাকুক। যদি কোন রকম অনিয়ম হয় তাহলে যেন প্রতিপক্ষের আরেকজন পোলিং এজেন্ট সেটা প্রতিরোধ করতে পারে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









