Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিএনপিপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ ১৪ জানুয়ারি

বিএনপিপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ ১৪ জানুয়ারি

 অনলাইন ডেস্ক    ১১ জানুয়ারী, ২০২৪ ১৬:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বিএনপিপন্থী আইনজীবী ও সমমনাদলের আইনজীবীরা আগামী ১৪ জানুয়ারি সারাদেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন।

এদিকে দীর্ঘ ২ মাস ১৩ দিন পর তালা ভেঙে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে সকাল সাড়ে ১০টার সময় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।


এসময় রিজভী বলেন, পুলিশ তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। তাদের কাছে চাবি চাওয়ার পরও দেয়নি। তাই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছি।

আরও পড়ুন: গাংনীতে সাত বছর পর কবর থেকে লাশ উত্তোলন...

গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

প্রসঙ্গত, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। ওই দিন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অনলাইন ডেস্ক