Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাংনীতে বিজয় মিছিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাংনীতে বিজয় মিছিল অনুষ্ঠিত

  তরিকুল ইসলাম    ৬ আগষ্ট, ২০২৫ ১৯:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টায় সাবেক এমপি আমজাদ হোসেনের বাসভবনের সামনে থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন।

এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ নাসির উদ্দিন, সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, বিএনপি নেতা নুর ইসলাম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসমা তারা, যুবদল নেতা সুজন মাহমুদ, সিদ্দিকুর রহমান, সোহেল আহমেদ ও সুমন খান প্রমুখ।

এসময় গাংনী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক বিএনপি সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাংনী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু।

তরিকুল ইসলাম