Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 “নৌকার বিরোধিতা করলেই তার রাজনীতি শেষ”, হুঁশিয়ারি শেখ হাসিনার

“নৌকার বিরোধিতা করলেই তার রাজনীতি শেষ”, হুঁশিয়ারি শেখ হাসিনার

 অনলাইন ডেস্ক    ২৩ অক্টোবার, ২০২৩ ১৬:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দলের কেউ নৌকার বিরোধিতা করলেই তার রাজনীতি শেষ হয়ে যাবে”।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বক্তব্য দেন।

ছয় মাস অন্তর অন্তর করা জরিপের ভিত্তিতে নির্বাচনের প্রার্থী বাছাই করা হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি।

তিনি আরো বলেন, কেবল মুখ দেখে নয়, আগামী নির্বাচনে যাদের জয়ের সম্ভাবনা রয়েছে, তাদেরকেই দলীয় মনোনয়ন দেয়া হবে।

শেখ হাসিনা বলেন, এমনকি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে যেসব সংসদ সদস্য উপস্থিত রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো দলীয় মনোনয়ন পাবেন না।

আরও পড়ুন: আসন্ন নির্বাচনে মেহেরপুরে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি...

আগামী নির্বাচনে কাউকে টেনে তোলার দায়িত্ব নেবেন না উল্লেখ করে তিনি আরও বলেন, “আপনাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এবং নির্বাচনে জিততে হবে”।

আর সেই লক্ষ্যে তিনি সকলকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সাথে যোগাযোগ বাড়াতে নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, “দলের অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে হবে”।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আপাতত আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কোনো আগ্রহ দেখাচ্ছে না, তবে নির্বাচনকে বিতর্কিত হিসেবে আখ্যায়িত করার জন্য তারা নির্বাচনে অংশ নিতে পারে।

অনলাইন ডেস্ক