Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

মেহেরপুরে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

 নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বার, ২০২৩ ১১:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ২৪ ঘন্টা দেশব্যাপী হরতালের সমর্থনে মেহেরপুরে বিভিন্ন স্থানে ঝটিকা ও মশাল মিছিল করেছে জেলা বিএনপি।

মেহেরপুর জেলা বিএনপি'র ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (বিপ্লব) নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকালে ২৪ঘন্টা হরতালের সমর্থনে মেহেরপুর শহরের সার্কিট হাউজ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

একই দিনে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমানের নেতৃত্বে আজ হরতালের সমর্থনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মশাল মিছিল করেছেন কৃষক দল ও বিএনপির নেতাকর্মীবৃন্দরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল...

এছাড়াও বিএনপির ডাকা অবরোধ সফল করতে মেহেরপুরের গাংনীতে গতকাল বুধবার ৮তম দফা ২৪ঘন্টা অবরোধের সমর্থনে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম (সেলিম) এবং সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ নাসিমের নেতৃত্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বিক্ষোভ করেন।

হরতালের কারণে সকাল থেকেই সীমিত আকারে আন্ত: জেলা বাস চলাচল করলেও মেহেরপুর থেকে ঢাকা গামী পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ জনগণ।

নিজস্ব প্রতিবেদক