Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে

 অনলাইন ডেস্ক    ১৮ জানুয়ারী, ২০২৪ ১৯:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

নির্বাচন কমিশন(ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে।

সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে।

অশোক কুমারের দেয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল হতে পারে আগামী সপ্তাহেই। সংসদের প্রথম অধিবেশনেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ ১০ জন সংরক্ষিত নারী এমপি স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং কল্যাণ পার্টি একটি করে এবং ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

আরও পড়ুন: মাশরাফী-সাকিবের মতো তামিমও রাজনীতিতে আসতে পারেন...

এছাড়া একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ আসনের ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৩৮টি (নৌকা প্রতীকে জয়ী জাসদ ও ওয়ার্কার্স পার্টির দুইজনসহ), জাতীয় পার্টি ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১০টি সংরক্ষিত আসন পেতে পারেন।

সরাসরি নির্বাচনে ওয়ার্কার্স পার্টি, জাসদ, কল্যাণ পার্টি একটি করে আসন পাওয়ায় তারা সংরক্ষিত নারী আসন পাচ্ছে না। তবে স্বতন্ত্ররা কোথাও যোগ দিলে হিসাব পাল্টাতে পারে।

অনলাইন ডেস্ক