Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মাশরাফী-সাকিবের মতো তামিমও রাজনীতিতে আসতে পারেন

মাশরাফী-সাকিবের মতো তামিমও রাজনীতিতে আসতে পারেন

 অনলাইন ডেস্ক    ১৮ জানুয়ারী, ২০২৪ ১৭:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

ক্রিকেটে সক্রিয় থাকা অবস্থায় রাজনীতিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। মাশরাফী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ নির্বাচিত হয়েছিলেন, এবারও তিনি নির্বাচিত হয়েছেন।

সাকিব এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মাগুরা-১ আসন থেকে এমপি হয়েছেন। তাদের মতো আরেক টাইগার ক্রিকেটার তামিম ইকবালকেও অদূর ভবিষ্যতে রাজনীতিতে দেখা যেতে পারে।

ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (পিকেএসপি) অনুশীলন করছে তামিমের দল ফরচুন বরিশাল। সেখানেই আজ তামিম সংবাদমাধ্যমে কথা বলেন।

সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয়, তিনিও কি মাশরাফী-সাকিবের মতো রাজনীতিতে আসবেন কি না। জবাবটা একটু ঘুরিয়ে-ফিরিয়ে দেন তিনি।

আরও পড়ুন: ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী...

তামিম বলেন, ‘ভাই, এটা খুব রিস্কি একটা কথা। এখন আমি না বললাম। পরে দেখা গেলো ১০ বছর হলো, তখন আপনি এটা ধরে দেখিয়ে দেবেন যে আমি না বলেছিলাম।’

ড্যাশিং ওপেনার যোগ করেন, কখনোই কোনো কিছুকে না বলা ঠিক না। তবে এই মুহূর্তে (রাজনীতি নিয়ে) আমার কোনো পরিকল্পনা নেই।

শতভাগ ফিট না থাকায় বিশ্বকাপ খেলা হয়নি তামিমের। শুরু হচ্ছে বিপিএল। তার আগে কি পুরো প্রস্তুত এ ওপেনার?

তামিম বলেন, পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে এবং ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।

অনলাইন ডেস্ক