Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঘরের মাটিতে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ঘরের মাটিতে শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ৩ এপ্রিল, ২০২৪ ১৩:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

চট্টগ্রামে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের টার্গেট নিয়ে ব্যাটে নেমে ৩১৮ রানে করে অলআউট হয় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৯২ রানে। এর আগে সিলেট টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকরা।

এতে ২-০ ব্যবধানে সিরিজ হেরে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।

এ নিয়ে শ্রীলঙ্কার কাছে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ। সর্বশেষ ২০০৯ সালে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে বাংলালিংক...

সেই সময় দুই ম্যাচের সিরিজের দুটি ম্যাচই জিতেছিল লঙ্কানরা। এর ১৫ বছর পর আবারও তাদের কাছে হেরে গেলো বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় আজ ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন মিরাজ ও তাইজুল ইসলাম। ব্যাটিং নেমে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকান মিরাজ। ডানহাতি এই ব্যাটারের ফিফটি হাঁকানোর পরই ১৪ রানের মাথায় আউট হয়ে যান তাইজুল।

এরপর ২৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরত যান হাসান মাহমুদ। সর্বশেষ ব্যাটার হিসেবে নেমে ২ রানে শেষ হয় খালেদ আহমেদের ইনিংস। তবে অপরাজিত থেকে যান মিরাজ। ১১০ বলে ৮১ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

অনলাইন ডেস্ক