মেহেরপুরের গাংনীতে প্রীতি প্রমীলা ফুটবল খেলা অনুষ্ঠিত

  তরিকুল ইসলাম    ১৮ জানুয়ারী, ২০২৫ ১৯:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 301 বার

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ মাঠে নারী খেলোয়াড়দের প্রীতি প্রমীলা ফুটবল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ২ টা ৩০ মিনিটের সময় এ খেলা অনুষ্ঠিত হয় ।

নারী প্রীতি প্রমীলা ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন ঢাকা প্রমীলা ফুটবল একাদশ এবং সিরাজগঞ্জ ফুটবল একাদশ।

খেলা পুরো সময় জুড়ে দুটি দলের মধ্যে চলে হাটাহাড্ডি লড়াই। প্রথম আর্ধের খেলায় দুই দলের কেউ গোলের মুখ না দেখতে পেলেও। দ্বিতীয় আর্ধের খেলায় সিরাজগঞ্জ ফুটবল একাদশকে দুটি গোল দিয়ে বিজয় ছিনিয়ে নেয় ঢাকা ফুটবল একাদশ। নারী খেলোয়ারদের এ ফুটবল খেলা দেখতে দর্শকদের ভীড় ছিলো উপচে পড়া । খেলার মাঠের চারিদিক ও আশেপাশের বিল্ডিং এর ছাদেও দেখা গেছে ফুটবল প্রেমী দর্শকদের।

এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক,জাভেদ মাসুদ মিল্টন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আঃ আউয়াল, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ইনসারুল ইসলাম ইনসু, মহিবুল ইসলাম পলাশ প্রমুখ।

খেলায় সার্বিক পরিচালনায় ও সহযোগিতায় ছিলেন, রাশেদুল ইসলাম সোহাগ ও রাশেদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি'র অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

তরিকুল ইসলাম