আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেই সিরিজকে সামনে রেখে সোমবার বিকেলে ঢাকায় পা রাখেন বাংলাদেশের নবনিযুক্ত স্পিন কোচ মুশতাক আহমেদ।
আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে মুশতাক আহমেদের অধ্যায় শুরু হবে। তবে জিম্বাবুয়ে সিরিজ নয়, বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাকে দায়িত্ব দিয়েছে বিসিবি।
বিশ্বকাপে মুশতাকের অধীনে ভালো পারফর্ম করলে আর ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে দীর্ঘ সময়ের জন্য মুশতাক আহমেদকে দায়িত্ব দেয়ার প্রস্তাব দেবে বোর্ড।
আরও পড়ুন: আয়ের শীর্ষে শাকিবের ‘রাজকুমার’...
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার লেগস্পিনার হওয়ায়, রিশাদ হোসেনের মতো ক্রিকেটারদের সুবিধা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, বেশকিছু দলের স্পিন কোচের দায়িত্ব সামলেছেন মুশতাক আহমেদ। ২০০৮–১৪ ইংল্যান্ড, ২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ ছিলেন তিনি।
এছাড়া ২০১৪-১৬ সময়কালে তিনি পাকিস্তানের বোলিং পরামর্শকও ছিলেন।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









