ওয়ানডে বিশ্বকাপে টানা ১০ ম্যাচ ভালো খেলেছে ভারত। তবে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি রোহিত শর্মার দল। ফাইনালে হারের পর হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ভারতের ক্রিকেটাররা। ড্রেসিংরুমে হতাশ ক্রিকেটারদের দেখতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফাইনাল হারের পর ভেঙ্গে পড়ে ভারতের ক্রিকেটাররা। মাঠে বসে কেঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। অন্যদের চোখে-মুখেও ছিল বেদনার ছায়া। পরে তাদের সান্ত্বনা দিতে স্বয়ং ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি চলে যান ড্রেসিংরুমে। সেখানে গিয়ে সকলকে সান্ত্বনা দেন।
নরেন্দ্র মোদি নিজের ইউটিউবে যে ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি সকলকে শান্ত থাকতে বলেন।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের নায়ক হেডের স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি ভারতীয়...
রোহিত ও কোহলিদেরকে মোদি বলেন, তোমরা ভালো খেলেছ। মন খারাপ করলে চলবে না। সকলে হাসো, পুরো ভারত তোমাদের দেখছে। এরপর একে একে সকলের কাছে গিয়েই হাত মেলান মোদি তাদের সান্ত্বনা দেন। মোহাম্মদ শামির প্রশংসাও করেন তিনি। পাশাপাশি জাদেজা ও বুমরাহর সঙ্গে গুজরাটি ভাষায় কিছুক্ষণ কথা বলেন।
সকলের উদ্দেশে তিনি বলেন, তোমরা টানা ১০টি ম্যাচ জিতেছ। এই একটা ম্যাচ তোমরা হারতেই পারো, এটা স্বাভাবিক। এমনটা হয়ই। আমি ভাবলাম যে আমার তোমাদের সঙ্গে দেখা করা উচিত। দিল্লিতে এলে আমার সঙ্গে দেখা করবে। তোমাদের সবার নিমন্ত্রণ রইল।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









