Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকছেন যারা

বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকছেন যারা

 অনলাইন ডেস্ক    ১৮ নভেম্বার, ২০২৩ ১৫:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

শেষের পথে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ১৯ নভেম্বর স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে বিশ্বকাপের। এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি পরিচালনা করবেন কারা, তা চূড়ান্ত করেছে আইসিসি।

ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি তে নড়তে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। এইল ড়াইয়ে আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ড অভিজ্ঞ দুজন রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটেলবরো। এই দুই আম্পায়ার এর আগে সেমিফাইনাল ম্যাচের দায়িত্বেও ছিলেন।

এর আগে ২০১৫ সালের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন কেটেলবরো। সর্বশেষ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালেও তিনি কলকাতায় আম্পায়ার হয়ে মাঠে ছিলেন। এছাড়া ভারত ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ।

এবার এই আম্পায়ার আহমেদাবাদের ফাইনালেও ম্যাচ পরিচালনায় থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। দ্বিতীয় সেমিফাইনালে থার্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন ক্রিস গ্যাফানি।

আরও পড়ুন: ভারত-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ...

নিউজিল্যান্ডের এই বিশেষজ্ঞ ১৯ নভেম্বর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালে উপস্থিত হবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

এছাড়া মহাগুরুত্বপূর্ণ ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন অ্যান্ডি পাইক্রফট। জিম্বাবুয়ের পাইক্রফট প্রথম সেমিফাইনালেও ছিলেন ম্যাচ রেফারির ভূমিকায়।

২০১৯ বিশ্বকাপের ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের কেউই এবারের বিশ্বকাপে থাকছেন না। অনফিল্ড আম্পায়ার হয়ে ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেছিলেন কুমার ধর্মসেনা ও মারাইস ইরাসমাস। এবার নকআউটের কোন ম্যাচেই অভিজ্ঞ দুই আম্পায়ার দায়িত্ব পাননি।

অনলাইন ডেস্ক