Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বড় দুঃসংবাদ পেলেন সাকিব

বড় দুঃসংবাদ পেলেন সাকিব

 অনলাইন ডেস্ক    ১৩ জুন, ২০২৪ ১০:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো পারফর্ম করছেন সাকিব আল হাসান। যার রেশও পড়েছে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। মে মাসের শেষ নাগাদ তালিকার দুইয়ে নেমে যাওয়া টাইগার অলরাউন্ডার ফের নাম্বার ওয়ান হয়েছিলেন পরের সপ্তাহে।

তবে এক সপ্তাহ না যেতেই বড় অবনতি হয়েছে সাকিবের। এক লাফে তিনি নেমে গেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের পাঁচে। বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।

যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে চার ধাপ পিছিয়ে গেছেন সাকিব (রেটিং পয়েন্ট ২০৮)। এখন পর্যন্ত বিশ্বকাপের দুই ম্যাচে বাংলাদেশের হয়ে কোনো অবদান রাখতে পারেননি সাবেক এই অধিনায়ক।

এ ছাড়া উন্নতি হয়েছে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের। আট ধাপ এগিয়ে তাসকিন ১৯তম, ২৪ ধাপ এগিয়ে লেগস্পিনার রিশাদ ৩০তম হয়েছেন। বড় লাফ (১০৮ ধাপ) দিয়ে একশ’র (৯৮তম) ভেতরে ঢুকেছেন তানজিম সাকিব।

অনলাইন ডেস্ক