Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

 অনলাইন ডেস্ক    ৪ অক্টোবার, ২০২৩ ১৭:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

আগামীকাল শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর। আগেই প্রকাশ পেয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার শঙ্কা। এবার সেটি সত্যি হলো। আজ আইসিসির দেওয়া সূচিতে বিষয়টি নিশ্চিত হয়।

জমকালে আয়োজনের মধ্য দিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠার কথা ছিল বিশ্বকাপের।

এই অনুষ্ঠানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে ছাড়াও গান গাওয়ার কথা ছিল অরিজিত সিং, শ্রেয়া ঘোষালের।

আরও পড়ুন: বিশ্বকাপের ‘গ্লোবাল অ্যাম্বাসেডর’ শচীন টেন্ডুলকার...

এছাড়াও বলিউড তারকা রণবীর সিং এবং তামান্না ভাটিয়ারও পারফর্ম করার কথা ছিল। কিন্তু সেটি আর হচ্ছে না।

আইসিসির দেওয়া সূচিতে দেখা যায় আগামীকাল (৪ অক্টোবর) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের অনুশীলন থাকবে। পাশাপাশি দলের অধিনায়করা এদিন কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেবল ১০ অধিনায়ককেই পরিচয় করিয়ে দেওয়া হবে। থাকবে লেজার শো। এর বাইরে বিস্তারিত আয়োজনের পথে হাঁটবে না বিসিসিআই।

এর পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান আয়োজন করা হতে পারে।

অনলাইন ডেস্ক