সম্প্রতি নারীদের চাকরি করা নিয়ে জাতীয় দলের তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিবের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেই পোস্টটি ঘিরে কয়েকদিন ধরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। বয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
আর এই ঝড়ের মাঝে সতীর্থের পক্ষে কথা বলে আলোচনায় এসেছেন আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজও। মিরাজের পর এবার তাঁকে বাহবা জানালেন ‘কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জুনিয়র সাকিবকে নিয়ে পোস্ট দেন মেহেদী হাসান মিরাজ। সেই পোস্টটির মাধ্যমে সাকিবের পাশে দাঁড়ানোর জন্য মিরাজকে ধন্যবাদ জানালেন পলাশ।
সাকিবের জন্য স্ট্যাটাসে মিরাজ লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছো। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
তানজিম হাসান সাকিবের সম্ভাবনা নিয়ে মিরাজ আরও লেখেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’
মেহেদী হাসান মিরাজের পোস্টটি হুবহু নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন পলাশ। লিখেছেন, ‘ধন্যবাদ মিরাজ ভাইকে। সাকিবের পাশে থাকার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য।’
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









