Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

 অনলাইন ডেস্ক    ১৬ এপ্রিল, ২০২৪ ১০:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছেন।

সেই ধারাবাহিকতায় বিসিবি গেল মাসে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিল। গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন কেইলি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। তিনি দ্রুতই কাজ শুরু করবেন ক্রিকেটারদের সঙ্গে।

নতুন এই কোচ ২ বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। কিয়েলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন।

তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

এ ছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।

অনলাইন ডেস্ক