Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দল ভারতে রেখে সাকিব হঠাৎ ঢাকায় কেন?

দল ভারতে রেখে সাকিব হঠাৎ ঢাকায় কেন?

 অনলাইন ডেস্ক    ২৫ অক্টোবার, ২০২৩ ১৭:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 54 বার

গত বিশ্বকাপে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেয়া সাকিব আল হাসান। এবার বিশ্বকাপটা মোটেই ভালো কাটছে না তার। দলও একের পর এক হারে বিপর্যস্ত। টাইগারদের আত্মবিশ্বাস নেমেছে তলানিতে। এমন সময়ে চমকে ওঠার মতো খবর।

হঠাৎ আজ সকালে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব দেশে এসেছেন। দেশে ফিরেই দুপুরেই হাজির হয়েছেন তার ক্রিকেটের হাতেখড়ির স্থান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিকেএসপিতে।

সেখানে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করছেন তিনি।

জানা গেছে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ...

সাকিব এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৫৬ রান করেছেন। সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রানে ৩ উইকেটই সেরা। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেনি সাকিব।

এমন পারফরম্যান্সের পরেই হয়ত তাই মনে পড়েছে পুরনো গুরুর কথা। তাই নিজেকে প্রস্তুত করতে শরণ নিয়েছেন ক্রিকেটগুরু খ্যাত নাজমুল আবেদীনের।

অনলাইন ডেস্ক