আফগানিস্তানকে বিধ্বস্ত করে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আর এই ম্যাচ চলাকালীন সময় ইমরুল কায়েস তার ফেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে লিখেছেন, মিরাজ বিশ্বক্রিকেটে পরবর্তী সাকিব আল হাসান হয়ে উঠছে।
মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে। ব্যাটে বলে দুইজনেই বেশ পারদর্শী। খেলার মাঠে দুজনের অ্যাপ্রোচেও খুব একটা তফাৎ নেই। মিরাজকে নিয়ে তাই স্বপ্নটাও বেশ বড়।
এদিকে দেশে বিপিএলের দশম আসর শুরু হওয়ার আগে থেকেই বেশ মনযোগী হয়ে ইঠেছেন ইমরুল কায়েস। ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিতই করছেন শারিরিক ব্যয়ম।
আরও পড়ুন: জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের...
এছাড়া এবারের বিপিএলে ইমরুল কায়েসকে ৫০ লাখ টাকা খরচ করে দলে ভিড়িয়েছেন নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের দশম আসরে ভালো কিছু করতে পারলে হয়তো আবারও জাতীয় দলে দখো যেতেও পারে এই বাহাতি ওপেনারকে।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









