Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পর্দা উঠলো ইবির আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের

পর্দা উঠলো ইবির আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের

 ইবি প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:২৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

পর্দা উঠলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আজকের এই টুর্নামেন্টে কেও জিতবে, কেও হারবে এইটাই স্বাভাবিক। তবে সবার মধ্যে যেনো আন্তরিকতা থাকে। কোনো ধরনের মারামারি বা অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ধরণের পরিস্থিতি তৈরি হলে সেখানেই খেলা বন্ধ করে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা চালু থাকলে মন ও মননের পরিবর্তন হয়, মানসিকতার পরিবর্তন হয়, লেখা পড়ার জন্য সুন্দর মানসিকতা থাকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শেখ আবদুস সালাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় খেলাধুলায় এখন পর্যন্ত অনেক পরিচিত পেয়েছে। এই আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আমাদের ৩৬ টা ডিপার্টমেন্ট অংশগ্রহণ করছে। আমাদের ছেলে মেয়েরা একশো জনই খেলবে, একশো জনেই পড়বে, গাইবে ও নাচবে এই টাই বিশ্ববিদ্যালয়। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আনন্দ খুঁজে পাবো।

আরও পড়ুন: মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক-২...

উপাচার্য আরও বলেন, খেলাধুলা শুধু শারিরীক ও মানসিক ভাবেই এগিয়ে রাখে তা নয়, আগামীতে আমাদের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এটি আমাদের শারীরিক, মানসিক এবং শুদ্ধ চিন্তাধারার যায়গাকে আগলে রেখে সামনে এগিয়ে নিয়ে যাবে।


এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. মোঃ আরিফুল ইসলাম, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।

উল্লেখ্য, আজকের উদ্বোধনী খেলায় বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মুখোমুখি হবে সমাজকল্যাণ বিভাগ ক্রিকেট দল।

ইবি প্রতিনিধি