Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হাথুরুসিংহের বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালো বিসিবি

হাথুরুসিংহের বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালো বিসিবি

 অনলাইন ডেস্ক    ১৭ এপ্রিল, ২০২৪ ১৫:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ ছুটিতে আছেন। এরই মাঝে গুঞ্জন উঠেছিলো, বাংলাদেশে আর ফিরছেন না এই কোচ। তবে জালাল ইউনুস জানিয়েছেন, শিগগিরই ব্দাংলাদেশে ফিরছেন হাথুরুসিংহে।

বাংলাদেশে আর ফিরছেন না হাথুরুসিংহ। এমন গুঞ্জন ওঠার পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পরে।

তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজ বুধবার (১৭ এপ্রিল) বলেন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল দেশে ফিরছেন হাথুরুসিংহ।

আরও পড়ুন: বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে না: ওবায়দুল কাদের...

জালাল ইউনুস জানিয়েছেন, ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুর।

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দু’দল। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে।

অনলাইন ডেস্ক