সাকিবের শূন্যতা অনুভব করবেন তানজিম সাকিব

 অনলাইন ডেস্ক    ২ অক্টোবার, ২০২৪ ১০:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত সাকিব আল হাসান। তবে কিছুদিন আগে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সাকিবের শূন্যতা যে অনুভব করবে দল, তা জানিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বলসে জানিয়েছেন সাকিব। আর কানপুর টেস্টই ছিল সম্ভবত সাকিবের শেষ টেস্ট। যদিও বাংলাদেশের কোচ হাথুরুসিংহের আশা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হবে সাকিবের শেষ টেস্ট সিরিজ।

তবে নিরাপত্তার কারণে সাকিব দেশে ফিরবেন কিনা তা কারো জানা নেই। এদিকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে সাকিবকে আখ্যা দিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

তিনি বলেছেন, সাকিব আল হাসানের শূন্যতা অনুভব করবে ক্রিকেটাররা।

আরও পড়ুন: গাংনীতে যাত্রীবাহী বাসের চাপায় আহত-১...

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিম সাকিব বলেন, ‘(শূন্যতা অনুভব) অবশ্যই করবো। সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিতো। আমরা ওই জায়গায় উনার শূন্যতা অনুভব করবো। আমরা চেষ্টা করবো টিম গেম খেলার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি।’

এদিকে আসন্ন ভারত সিরিজে নিজের সেরাটা দেয়ার কথাও বলেছেন তানজিম সাকিব। ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শুরু হয়েছিল তানজিমের। তাদের বিপক্ষে পরিসংখ্যানটাও বেশ ভালোই বলা চলে।

দলটির বিপক্ষে খেলতে কি বাড়তি আত্মবিশ্বাস পান? উত্তরে সাকিব বলেন, ‘আমি চেষ্টা করি যখনই যেখানে খেলবো, একদম সেরাটা যেন খেলতে পারি। সামনে ভারত সিরিজ আছে, ওই জায়গায় আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। অতীতে কী হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই। কিন্তু এটা আমি ওরকম মনে রাখতে চাই না। ভবিষ্যতে কী আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই। ভারত সিরিজে চেষ্টা করবো যেন নিজের সেরাটা দিতে পারি।’

অনলাইন ডেস্ক