মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের চাপায় মামুন (২২) নামের এক টাইলস মিস্ত্রি মারাত্মক আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত মামুন গাংনী উপজেলা ষোলটাকা গ্রামের আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিআরটিসি পরিবহন (যার লাইসেন্স নং- ঢাকা মেট্রো ব-১৫-৪৭৯১) মামুন রাস্তা পার হওয়ার সময় সরাসরি ধাক্কা দেয়। পরে স্থানীয়তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হোসেন জানান, মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































