মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা: এ এসএম নাজমুল হক সাগরের কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নিজের বাসভবনে ব্রিফিং করেন স্বতন্ত্র প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকরা যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে সেজন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা আমার লোকজনকে হুমকি-ধামকি অব্যাহত রেখেছেন। শুধু তাই তারা নির্বাচন কমিশনের নিয়ম-নীতি উপক্ষেকা করে একাধিক নির্বাচন ক্যাম্প তৈরী করেছেন। যা নির্বাচন কমিশনকে বৃদ্ধা আঙ্গুল দেখানো হয়েছে।
ব্রিফিংয়ে মকবুল আরও বলেন, তারা নিজেদের নির্বাচন ক্যাম্প ভাঙচুর করে আমাদের কর্মী-সমর্থকদের উপর দোষ চাপাচ্ছেন। তাই, আমার কর্মী-সমর্থকরা নির্বাচনী মাঠে যেতে ভয় পাচ্ছে। এমন অবস্থায় বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে নির্বাচনী কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি।
আরও পড়ুন: মেহেরপুর-১ আসনে পুরুষের চেয়ে ৮২৫ জন মহিলা বেশি...

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, জেলা আওয়ামী লীগের কৃষি সাবেক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইয়াসিন রেজা, আওয়ামী লীগের সিনিয়র নেতা মোজাম্মেল হক, আব্দুল বারী ও আলী আজগর।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, শামসুজ্জামান মঙ্গল, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































