আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুরও নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার সময় মেহেরপুর দুটি আসনের সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণ করা হয়।
ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের মাঝে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করেন জেলার রিটার্নিং কর্মকর্তারা।
মেহেরপুরে দুটি সংসদীয় আসনে ১০৭ টি ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর পাহারাই নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়।
আরও পড়ুন: মানবতার ফেরিওয়ালা নরসিংদীর সিএনজি চালক জাহিদ হাসান ইতি...
জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় ৭০০ জন পুলিশ সদস্য, চার প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত আছে।
মেহেরপুর- ১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন ও মেহেরপুর-২ (গাংনী) আসনে মোট ভোট সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৯২৯ জন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































