ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী আগ্রাসন ও মুসলমানদের উপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা গাংনীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা।
গাংনী উপজেলাবাসী ও আমিরুল ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে গাংনী বাজার বাসস্ট্যান্ডে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত সাধারণ জনগণ ব্যানার নিয়ে ফিলিস্তিনিদের উপর হামলার তীব্র নিন্দা ও ইসরায়েলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।
এছাড়া মানব বন্ধন ও প্রতিবাদ সভায় আরো বলা হয়, ফিলিস্তিনের নাগরিকরা যখন ইসরায়েলের বর্বর হামলার স্বীকার তখন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ও আঘাতে জর্জরিত। ফিলিস্তিনে ইসরায়েলের হামলা স্থায়ীভাবে বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মেহেরপুর-০২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু, আমিরুল ইসলাম ফাউন্ডেশন এর পরিচালক সালাউদ্দিন শাওন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সহ সর্বস্তরের জনগণ।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































