Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাড়তে পারে গরম, বিকেলে ঝড় বৃষ্টির আভাস

বাড়তে পারে গরম, বিকেলে ঝড় বৃষ্টির আভাস

 অনলাইন ডেস্ক    ২৯ মার্চ, ২০২৪ ১৫:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

আগামীকাল শনিবার দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ শুক্রবার দেশের চার বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।

আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে।

এসময় সবচেয়ে বেশি ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।

আরও পড়ুন: বয়কটে তরমুজ ব্যবসায়ীদের মাথায় হাত, দাম নেমেছে অর্ধেকে...

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ জানান, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অনলাইন ডেস্ক