মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের ধাক্কায় ইদগাঁহের মুল ফটক ভেঙ্গে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুটি গ্রামবাসির মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন (২৬) নামের এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন চরগোয়ালগ্রামের শাহাদত ইসলামের ছেলে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
চরগোয়ালগ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম মন্টু ও স্থানীয়রা জানায়,রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ছেলে এসএসসি পরীক্ষার্থী সামিউল্লাহ ট্রাক্টর চালিয়ে চরগোয়ালগ্রামে যায়। অদক্ষ হওয়ার কারনে ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে ঈদঁগাহের প্রধান ফটকের আংশিক ভেঙ্গে ফেলার পরে সামিউল্লাহ চরগোয়াল গ্রাম থেকে সে তার নিজ গ্রাম রামনগরে চলে আসে। পরে ঈদগাঁ ভাঙ্গার জেরে চরগোয়াল গ্রামের কয়েকজন রামনগরে এসে সামিউল্লাহর কাছ থেকে ট্রাক্টরের চাবি নিয়ে পুলিশের কাছে জমা দেওয়ার জন্য রামনগর বাজারের মোটরসাইকেল মিস্ত্রি জান্নাত আলীর দোকানে অপেক্ষা করছিলো। এসময় জান্নাত ও রামনগর গ্রামের কয়েকজন বাইরে থেকে এসে চরগোলায়াল গ্রামের লোকজনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এসময় হৃদয় সহ বেশ কয়েকজন আহত হয়।

পরে মূমুর্ষ অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষনা করেন। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা জান্নাত আলীর মোটরসাইকেল গ্যারেজে আগুন জ্বালিয়ে দিলে ৩ টা মোটরসাইকেল সহ মালামাল পুড়ে যায়।
তবে চরগোয়াল গ্রামের কয়েক জনরে সাথে জানতে চাইলে তারা অভিযোগ করে বলেন, জান্নাতের ওয়ার্কসপে বসে মিমাংসার কথাবার্তা হচ্ছিল। এসময় জান্নাত বলে আমার দোকানে কি? এ কথা বলে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। তার হাতুড়ির আঘাতে হৃদয়ের মৃত্যু হয়েছে।
এছাড়াও অভিযোগ করেন, ঘটনার শুরুতে খায়রুল নামের এক দারোগাকে ফোন করি। তিনি আসছি আসছি বলে না আসায় এ ঘটনা ঘটেছে। তিনি আসলে হয়তো বড় ধরণের ঘটনা ঘটতো না।

খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ওসি বাণী ইসরাইলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সংর্ঘষে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদগাহের গেট ভেঙ্গেসহ আরো বিভিন্ন বিষয় আছে। পুলিশ,র্যাব ও যৌথ বাহিনীসহ আমরা আছি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে খুব দ্রুত দোষিদের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































