Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৯ জন আসামী গ্রেফতার

গাংনীতে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৯ জন আসামী গ্রেফতার

 তরিকুল ইসলাম    ৪ জুন, ২০২৪ ১৭:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

মেহেরপুরের গাংনীতে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৯ জন আসামীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, গাংনী উপজেলার মহেশপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মোঃ মাসুদ করিম, কষ্টদহ গ্রামের মোঃ আব্দুল মোমিনের ছেলে মোঃ জিনারুল ইসলাম, ডাবলু হোসেনের ছেলে মোঃ সিদ্দিক আলী, মোঃ ডাবলু হোসেনের স্ত্রী মোছাঃ আমরিন খাতুন, ডাবলু হোসেনের ছেলে মোঃ সাইদ আলী, বামন্দী ক্যাম্পপাড়ার আব্দুল ওয়াহেদের ছেলে মোঃ মহিদুল হক, মোঃ মাহাতাব আলীর ছেলে মোঃ বরহান হোসেন, গাড়াবাড়িয়া গ্রামের রেজাউল খোকার ছেলে মোঃ সাইদুজ্জামান।

আরও পড়ুন: জাতির পিতার প্রতিকৃতিতে ইবির বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি...

গাংনী থানার (ওসি) তদন্ত মনোজিৎ কুমার নন্দী বলেন, আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার ১১ টার সময় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তরিকুল ইসলাম