টেকনাফে মাদ্রাসা পড়ুয়া শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

 অনলাইন ডেস্ক    ২২ সেপ্টেম্বার, ২০২৪ ১৭:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপের ডাংগর পাড়া এলাকা থেকে তাহমিনা আক্তার (৭) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত তাহমিনা আক্তার শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে । বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। ১১ ঘণ্টা পর রাত ৮টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া লালুর বাড়ির সামনে বস্তা দেখলে প্রথমে ভয় পায়। তারপর সেটি লাশ বলে শনাক্ত করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শাহপরীরদ্বীপে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

অনলাইন ডেস্ক