Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মেহেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

 নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবার, ২০২৪ ১৭:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল নয়টার সময় ঝাওবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশপাশ এলাকার গরিব অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে আশপাশ এলাকার শতাধিক রোগীকে গাইনী, মেডিসিন, দন্ত, শিশুও থেরাপি রোগের চিকিৎসা প্রদান করা হয়।

আরও পড়ুন: গাংনীতে হত্যার ঘটনায় আটক-১...

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. আব্দুস সালাম, ডা. আনিসুর রহমান, ডেন্টিস্ট আব্দুল আল মামুন, মেহেরপুর সদর থানা জামায়াতের আমির সোহেল রানা, জামায়েত ইসলামী রাজনৈতিক সেক্রেটারি আসাদুজ্জামান সহ নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক