হাতের মেহেদী রং না যেতেই সদ্য বিবাহিত নওরীন নুসরাত স্নিগ্ধা (২৬) নামের এক নববধূ ভাড়া বাড়ির ছয়তলার ছাঁদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী নামা বাজার এলাকার আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এঘটনা ঘটে।
নিহত নওরিন নুসরাত (২৬) টাঙ্গাইল জেলার ইসলামবাগ এলাকার খন্দকার নজরুল ইসলামের মেয়ে।
গত মাসের ২১ তারিখে চাঁদপুর জেলা মতলব উত্তর থানা কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলম এর ছেলে ইব্রাহিম খলিলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। ১৫ দিন আগে স্বামীর সাথে এই বাড়িতে ওঠেন নওরীন নুসরাত।
বাড়ির কেয়ারটেকার মো. ফারুক জানান, নওরীনের স্বামী প্রায় ছয় মাস আগে আমাদের বাড়িতে বাসা ভাড়া নেয়,এরপর গত ১৫ দিন আগে সে তার নতুন স্ত্রী নিয়ে আসে।
আরও পড়ুন: মেহেরপুরে ৩৯ টি মুঠোফোন ও ৬০ হাজার নগদ টাকা উদ্ধার...
সে আরো জানান, বিকেলে মেয়েটা ছাদ থেকে পড়ে গেলে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী ইব্রাহিম খলিল বলেন, আমার সাথে আমার স্ত্রীর কোনো ঝামেলা নেই। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। কিভাবে এঘটনা ঘটলো আমি কিছুই বুঝতে পারছিনা।
তবে এব্যাপারে নিহতের দুই পরিবারই রহস্যজনক কারনে গণমাধ্যমের সাথে কথা বলতে অস্বীকৃতি জানন।
এব্যাপারে আশুলিয়া থানার এস আই জিএম আসলামুজ্জামান বলেন, প্রাথমিখাবে ধারনা, তার অমতে বিয়ে দেয়ার ক্ষোভ ও কলহ থেকে আত্মহত্যা করেছে। তবে তদন্ত করে দেখা হচ্ছে।
সাভার (ঢাকা) প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































