Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রোগীকে শুইয়ে রেখে অপারেশন থিয়েটারে নাচলেন ডাক্তার

রোগীকে শুইয়ে রেখে অপারেশন থিয়েটারে নাচলেন ডাক্তার

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৩ ১৮:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

লালমনিরহাটে মনোওয়ার ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীকে অপারেশনের বেডে রেখে তার পাশে ডাক্তার ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দের করা নাচের ভিডিও ভাইরাল হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনা – সমালোচনার ঝড় তুলেছে।

সম্প্রতি ভিডিও তে দেখা যাই লালমনিরহাট শহরে মনোওয়ার ক্লিনিকে অপারেশন থিয়েটারে রোগীকে অপারেশনের বেডে রেখে তার পাশে ডাক্তার ও হাসপাতাল কর্মকর্তাবৃন্দ নাচছিলেন।

লালমনিরহাটে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক গুলোর বিরুদ্ধে এর আগে থেকেই অনেক ধরনের অভিযোগ ছিলো।

উক্ত ভিডিওকে কেন্দ্র করে হাসপাতালের কর্মকর্তাবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে অভিযোগ জানিয়েছেন রোগীর স্বজনেরা।

স্বজনেরা আরো বলেন আমার মেয়ে কে ভুল চিকিৎসা দিয়ে ওরা মেরে ফেলেছে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা.নির্মলেন্দু রায় এ ঘটনায় সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

অনলাইন ডেস্ক