Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ফুটবল খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাংনীতে ফুটবল খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

 তরিকুল ইসলাম    ৫ ডিসেম্বার, ২০২৩ ১৬:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 69 বার

মেহেরপুরের গাংনীতে ফুটবল খেলতে গিয়ে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় স্বপ্নীল আলী (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্বপ্নীল আলী গাংনী উপজেলা জোড়পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার কাওসার আলীর ছেলে। তিনি গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।


আরও পড়ুন: গাংনীতে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত...

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতে গিয়ে তার বুকে ফুটবল লাগে । ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায় স্বপ্নীল। স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম মৃত ঘোষণা করেন।

গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

তরিকুল ইসলাম