Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর পুলিশের অভিযানে ভিসা জালিয়াতি চক্রের ১ জন গ্রেফতার, ডিজিটাল ডিভাইস ও নগদ টাকা উদ্ধার

মেহেরপুর পুলিশের অভিযানে ভিসা জালিয়াতি চক্রের ১ জন গ্রেফতার, ডিজিটাল ডিভাইস ও নগদ টাকা উদ্ধার

  তরিকুল ইসলাম    ১৫ ডিসেম্বার, ২০২৪ ২৩:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 207 বার

মেহেরপুর সাইবার ক্রাইম সেলের অভিযানে ভিসা জালিয়াতি চক্রের অন্যতম সদস্য মোঃ রশিদুল ইসলাম (২৯) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রশিদুল ইসলাম নীলফামারী জেলার সৈয়দপুর থানার খাতামধুপুর দর্জিপাড়ার আবু বক্কর সিদ্দিক এর ছেলে।

গ্রেফতারের সময় আসামীর কাছ থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং মোবাইলে ব্যবহৃত ১৫ টি সিমকার্ড, ৩২ টি কথিত কৌটার সিম এবং প্রতারনার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ৪,১০,০০০ টাকা উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, মিশর প্রবাসী মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোঃ জিয়ারুল ইসলাম মিশরে থাকা অবস্থায় অজ্ঞাতনামা কিছু ব্যক্তিদের সাথে হোয়াটসঅ্যাপ- এ পরিচয় হয়। এসময় জিয়ারুল ইসলামরে ছেলে রবিন রানাকে অস্ট্রেলিয়া ও কানাডাতে পাঠানোর জন্য বৈধ ভিসা প্রদানের জন্য অজ্ঞতনামা ব্যক্তিরা ১২ লাখ টাকার মৌখিক চুক্তি করেন। এরপর মৌখিক চুক্তির ভিত্তিতে ৫,১৬,৬০০ টাকার বিনিময়ে অজ্ঞতনামা ব্যক্তিরা অস্ট্রেলিয়ান ভিসা প্রদান করেন। ভিসা পাওয়ার পর রবিন রানা যাচাই বাছাই করে জানতে পারেন ভিসাটি নকল। এরপর অজ্ঞতনামা ব্যক্তিদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বর গুলো বন্ধ পায়।

আরো পড়ুন:১৭বছরেও আলোর মুখ দেখেনি মেহেরপুরের বিসিক! কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লুটপাটসহ নানা অনিয়মের অভিযোগ!

ঘটনাকে কেন্দ্র করে রবিন রানা গাংনী থানায় অজ্ঞাতনামা ৩/৪ জন প্রতারকদের বিরুদ্ধে একটি মামলা করেন। যার মামলা নং- ১৪, তাং- ১০/০৭/২০২৪, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড।

আরো পড়ুন:পুলিশি তৎপরতার অভাবে মাদকে সয়লাব সীমান্তবর্তী জেলা মেহেরপুর

মামলা রজুর পর পুলিশ সুপার, মেহেরপুর এর নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তির সহায়তায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার মূল রহস্য উৎঘাটনসহ অজ্ঞাতনামা প্রতারকদের সনাক্ত করতে সক্ষম হয়। এরপর নীলফামারী জেলার সৈয়দপুর থানা পুলিশের সহায়তায় গত ০১ ডিসেম্বর ২০২৪ইং বিকাল ৫টার সময় ভিসা জালিয়াতি চক্রের অন্যতম সদস্য মোঃ রশিদুল ইসলামকে আটক করে।

আরো পড়ুন:ভেঙ্গে পড়েছে ভুমিসেবা ইচ্ছেমত নামজারি ও অফিস করেন গাংনীর এসিল্যান্ড

ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক জেলা পুলিশ সদস্যেদের উপস্থিতিতে উদ্ধারকৃত নগদ ৪,১০,০০০ টাকা রবিন রানার পরিবারে হাতে তুলে দেওয়া হয়। এছাড়া ভিসা জালিয়াতি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

তরিকুল ইসলাম