Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ হজ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রথম হজ ফ্লাইট কাল

আজ হজ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রথম হজ ফ্লাইট কাল

 অনলাইন ডেস্ক    ১৯ মে, ২০২৩ ১৫:৫৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

আজ হজ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, প্রথম হজ ফ্লাইট কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনা এলাকার হাজি ক্যাম্পে আজ শুক্রবার সকালে হজ কর্মসূচি ২০২৩ উদ্বোধন করেন।

হজ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো ধর্ম নেই। পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম ইসলামের বদনাম করছে সামান্য কিছু লোক। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

উক্ত কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চেয়েছেন, যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে।

এবারের প্রথম হজ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামী কাল শনিবার বেলা ২টা ৪৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এ বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

কোভিড-১৯ বিধিনিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৫৮৫। করোনার আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে হজ পালন করেছিলেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

চাঁদ দেখার উপর নির্ভর করে ২৭ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, হাবিব হাসান এমপি, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান।

এছাড়া বক্তব্য দেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহাদাত হোসেন তসলিম।

অনুষ্ঠানের শুরুতে হজ ব্যবস্থাপনার ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনলাইন ডেস্ক