ট্রাকের ধাক্কায় নিহত অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্ত করেছেন পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম আসাদুল শেখ। তিনি সদর উপজেলা আমঝুপি গ্রামের আচাল শেখের ছেলে।
আসাদুল শেখ একজন সবজি ব্যবসায়ী। গত সোমবার বিকালে আসাদুল শেখ এর লাশ শনাক্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, সকালে সিমেন্ট বোঝায় একটি ট্রাকের ধাক্কায় মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে হাসান আলী এবং আসাদুল শেখের মৃত্যু হয়।
আরও পড়ুন: মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম আলআমিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন...
ওই সময় হাসান আলীকে শনাক্ত করা গেলেও আসাদুলকে সনাক্ত করতে পারেননি পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাকে সনাক্ত করা হয়। বিকালে আসাদুল শেখ এর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ।
এদিকে বিকালে হাসান আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। রাতে আসাদুল শেখ এর জানাজা ও দাফন করা হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































