ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জে সদর উপজেলার আরামবাগ এলাকায় আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং আহত হয়েছেন চার জন।
এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জাবেদ মাসুদ।
নিহত ও আহতদের নাম-পরিচয় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
জাবেদ মাসুদ বলেন, খুলনা থেকে ঢাকায় রোগী নিয়ে একটি অ্যাম্বুল্যান্স যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দুটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হয়।
আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫...
পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে আনার পর আরো দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জুয়েল সরকার জানান, হাসপাতালে আসার পর দুই জনের মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































