Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ৫ জুন, ২০২৩ ২০:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সোমবার (৫জনু) সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।”

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম।

জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম বলেন, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আমাদের প্লাস্টিক জাতীয় পণ্য সঠিকভাবে ব্যবহার ও বর্জ্য বিনষ্ট করতে হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান প্রমূখ।

অনলাইন ডেস্ক