Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুলের জন্মদিন পালিত

গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুলের জন্মদিন পালিত

 নিজস্ব প্রতিবেদক    ২ জুন, ২০২৩ ২২:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 91 বার

গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের ৬৫ তম জন্মদিন আজ। গাংনী উপজেলা ছাত্রলীরে পক্ষ থেকে উপজেলার সাধারণ সম্পাদকের কার্যালয়ে আজ সন্ধ্যায় জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, গাংনী পেীরসভার সাবেক প্যানেল মেয়র নবীরউদ্দীন, মেহেরপুর জেলা ছাত্রলীগ সহ সভাপতি ইঞ্জিঃ মহিবুল ইসলাম তনয়, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু।

জন্মদিন উপলক্ষে সাধারণ সম্পাদক বলেন, আমার জন্মদিন উদযাপন করার জন্য গাংনী উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমার ৬৫ তম জন্মদিনটি গাংনী উপজেলার সর্বস্তরের জনগনকে উৎস্বর্গ করলাম এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার গঠনে জনগনকে এক সাথে নিয়ে কাজ করতে চাই।


উক্ত অনুষ্ঠনে আরো উপস্থিত ছিলেন, কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়েদ হোসেন জামিল, সাধারণ সম্পাদক শামিম, ১নং পৌর ছাত্রলীগ সভাপতি শিপন আলী সহ গাংনী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক