Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বৃষ্টির মতো পড়ছিল ইট, সংঘর্ষ থামাতে দৌড়ে গেলেন ইউএনও

বৃষ্টির মতো পড়ছিল ইট, সংঘর্ষ থামাতে দৌড়ে গেলেন ইউএনও

 নিজস্ব প্রতিবেদক    ২৩ জানুয়ারী, ২০২৫ ১৯:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে তখন রীতিমতো ইট বৃষ্টি চলছে। সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে প্রতিপক্ষকে ঘায়েলে মত্ত উভয় পক্ষ। পুলিশ ও সেনাবাহিনী কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চেষ্টা চালাচ্ছে সংঘর্ষ থামাতে।

এরই মধ্যে গাড়ি থেকে নেমে জ্যাকেট কিংবা হেলমেট ছাড়াই দৌড়ে উভয় পক্ষের মাঝখানে চলে গেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন। তার এমন উপস্থিতি চমকে দিয়েছে সবাইকে। তার এমন সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য সাধারণ মানুষসহ বিবদমান দুই পক্ষও রীতিমতো তার প্রশংসায় পঞ্চমুখ।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে শ্যামনগরের মানুষের কাছে ‘ভাইরাল ইউএনও’ খেতাব পেয়েছেন রনী খাতুন।

জানা যায়, বিএনপির কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলছে। উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদপন্থী নেতাকর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক সোলায়মান পন্থীদের দুই দফা সংঘর্ষ হয়েছে গত ১৯ ও ২০ জানুয়ারি।

এসবের ধারাবাহিকতায় বুধবার উভয় পক্ষ শ্যামনগর উপজেলা সদরে পৃথক কর্মসূচির ঘোষণা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেন।

এসময় তার উপস্থিতিতে দুই পক্ষ কিছুটা নিবৃত হলে সেই সুযোগকে কাজে লাগিয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন ইউএনও।

এ বিষয়ে সোলায়মান কবীরের পক্ষের যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু জানান, ইউএনও অনেক সাহসী ভূমিকা রেখেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান, আরও বেশি ক্ষতি হওয়ার আগেই সংঘাত থামাতে কাউকে না কাউকে পদক্ষেপ নিতে হতো। তাই তিনি এমন কাজ করেছেন। তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজার রাখার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক