Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যমুনা টেলিভিশনের প্রতিবেদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যমুনা টেলিভিশনের প্রতিবেদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 অনলাইন ডেস্ক    ৯ মে, ২০২৩ ২০:১৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

রাজধানীতে যমুনা টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার হৃদয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন কলাবাগান থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মে) দুপুরে রাজধানীর কলাবাগান লেক সার্কাস রোডের একটি বাড়ির চিলেকোঠার একটি কক্ষ থেকে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই হৃদয়ের ঝুলন্ত মরাদেহ নামিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক ফিরোজ।

তিনি সাংবাদিকদের আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু এখনো সঠিক কারণ জানা যায়নি। তবে মরাদেহটি উদ্ধার করার সময় ঘটনাস্তল থেকে হৃদয়ের এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের উপ-পরিদর্শক ফিরোজ আরো জানান, ঘটনার সময় মৃত ওই সাংবাদিকের এক বান্ধবী সেখানে ছিলেন। ওই বাসা থেকে তার বান্ধবীকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর ঘটনার মূল কারণ জানা যতে পারে।

অনলাইন ডেস্ক