Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

 জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ     ১৬ ডিসেম্বার, ২০২৪ ১৬:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 56 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় পাকুন্দিয়া সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন ,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকার ও পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাখাওয়াত হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১১টায় উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

পাকুন্দিয়া উপজেলা চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী বিজয় মেলা। এছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিজয় মিছিল ও আলোচনা সভায় মুখরিত পাকুন্দিয়া এলাকার আশপাশ।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ