Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বৃত্তির তালিকা প্রকাশিত

ইবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বৃত্তির তালিকা প্রকাশিত

 ইবি প্রতিনিধি    ২ সেপ্টেম্বার, ২০২৪ ১৭:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনার্স চূড়ান্ত পরীক্ষা ২০২১ এর ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে। এতে ১৩ জন মেধা ও ১৪১ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) উপরেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনার্স ২০১৭-২০১৮ চূড়ান্ত পরীক্ষা ২০২১-এর ফলাফলের উপর ভিত্তি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বৃত্তির ১৩ টি মেধা ও ১৪১ টি সাধারণ বৃত্তির জন্য যারা মনোনীত হয়েছে (তালিকা সংযুক্ত)।

সেই সকল বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তথ্য আগামী ০৮-০৯-২০২৪ তারিখের মধ্যে পূরণের জন্য অতিসত্তর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত ফরমপূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, অবশ্যই শিক্ষার্থীর নিজ নামের অনলাইন ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। উল্লেখ্য নিম্নলিখিত তালিকায় যাদের নাম উল্লেখ আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে।

উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে মেধায় ২ জন ও সাধারণ ২৫জন, বিজ্ঞান অনুষদ থেকে মেধায় ২ জন ও সাধারণ ৯ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে মেধায় ২ জন ও সাধারণ ১৪ জন, জীববিজ্ঞান অনুষদ থেকে মেধায় ২ জন ও সাধারণ ৭ জন, আইন অনুষদ থেকে মেধায় ১ জন ও সাধারণ ১৫ জন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ থেকে মেধায় ২ জন ও সাধারণ ১৭ জন, কলা অনুষদ থেকে মেধায় ১ জন ও সাধারণ ২৪ জন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মেধাতালিকায় ১ জন ও সাধারণ তালিকায় ৩০ জন মনোনীত হয়েছেন।

ইবি প্রতিনিধি