Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হাজার হাজার যুবক রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে :আসাদুজ্জামান বাবলু

হাজার হাজার যুবক রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে :আসাদুজ্জামান বাবলু

  তরিকুল ইসলাম    ১৩ নভেম্বার, ২০২৪ ১৯:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 73 বার

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, `হাজার হাজার যুবক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশ নতুন করে স্বাধীন করেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে হাসিনার ফাঁসির দাবি জানান'।

বুধবার বিকালে গাংনী ফুটবল মাঠে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সভায় তিনি একথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিলম্বে ফাঁসির দাবি জানিয়ে তিনি আরো বলেন, `মেহেরপুর জেলা বিএপির সভাপতি মাসুদ অরুণ এবং মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহাম্মেদ বিজনের নামে যে কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কুচ্ছা রটাচ্ছেন তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে'।

প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে আসাদুজ্জামান বাবলু বলেন, `গাংনী থানায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগদের নিকটে এখনো যে সকল অস্ত্র রয়েছে তা উদ্ধার করে অস্ত্রধারীদের গ্রেফতারের দাবী জানান। এছাড়া ৫ই আগষ্টের পর সরকারি কাজের যে ধীরগতি তা সচল রাখার জন্য গাংনী উপজেলা প্রশাসনকে অনুরোধ করেন তিনি'।

সমাবেশ শেষে গাংনী ফুটবল মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধন সড়ক ঘুরে বাসষ্ট্যান্ড শহীদ আবু সাইদ চত্তরে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সহ সভাপতি মতিউর রহমান মোল্লা। প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু এবং প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মেহেরপুর জেলা শাখার আহব্বায়ক মোঃ মাহাবুবুর রহমান। সমাবেশে সঞ্চালণা করেন গাংনী উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক সুরেলী আলভী ।

এসময় উপজেলা বিভিন্ন গ্রামের হাজার হাজার নেতাকর্মীরা র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগদেন।

তরিকুল ইসলাম