Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ছেলেদের অবহেলায় কোটিপতি মা এখন রাস্তায়

ছেলেদের অবহেলায় কোটিপতি মা এখন রাস্তায়

 অনলাইন ডেক্স    ৯ জুলাই, ২০২৩ ১৯:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের উত্তর পাড়ায় গত শনিবার সকালে সম্পত্তি লিখে নিয়ে বাকপ্রতিবন্ধী মাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে বৃদ্ধার ছেলেদের বিরুদ্ধে। অসহায় সেই বৃদ্ধার ঠাঁই মিলেছে অন্যের বাড়িতে।

বৃদ্ধা সাহেরা খাতুন কল্যাণপুর গ্রামের মৃত খেলাফত মন্ডলের স্ত্রী।

বৃদ্ধার স্বামী মারা গেছেন ২০ বছর আগে। সংসারে রয়েছে তিন ছেলে সহ পাঁচ মেয়ে। ছেলেরা পাঁচ বোনের সম্পত্তি লিখে নেয় এবং এরপর থেকে বৃদ্ধা মাকে নির্যাতন শুরু করেন। সম্পদ থেকে বঞ্চিত হওয়ায় মেয়েরাও খোঁজ নেন না মায়ের। অবশেষে ছেলেরা বাকপ্রতিবন্ধী মাকে ফেলে গেছেন রাস্তায়।

আরও পড়ুন: গাংনী মটমুড়া নব-নির্বাচিত ইউপি মেম্বারের শপথ গ্রহণ অনুষ্ঠিত...

উক্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বাবলু বলেন, তিন ভাই সমঝোতা করে মাকে দেখাশোনার দ্বয়ীক্ত নিলেও কেউ সঠিকভাবে মাকে যত্ন নেন না।

সাহেরা খাতুন কিছুদিন ধরে মেজ ছেলের কাছে ছিলেন। কিন্তু ছেলে ও তার স্ত্রী রুপিয়া খাতুন বৃষ্টির মধ্যে রাস্তায় ফেলে যান মা সাহেরা খাতুনকে।

এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেক্স