Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নববর্ষের সকালে চুয়াডাঙ্গার সড়কে ঝরল ২ প্রাণ

নববর্ষের সকালে চুয়াডাঙ্গার সড়কে ঝরল ২ প্রাণ

 অনলাইন ডেস্ক    ১৪ এপ্রিল, ২০২৪ ১১:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লেগে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার খাসকররা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আজ রবিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: জানা গেল ভাইরাল তরুণ-তরুণীর মারধরের কারণ...

তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক শেখ গনি মিয়া বলেন, এক মোটরসাইকেলে তিনজন ছিলেন।

মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজন মারা যান। একজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অনলাইন ডেস্ক