মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাইপুর ইউনিয়ন ফুটবল দলকে ০-১ গোলে পরাজিত করে বামুন্দী ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দলের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার রাহুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার একটি দল থেকে মোট ১০টি দলের অংশগ্রহণের ফুটবল টুর্নামেন্ট-এ গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া আয়োজক কমিটি ও ক্রিয়া সংস্থার প্রতিনিধিদের মাঝে পুরষ্কার দেন সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
৫২ দিন ব্যাপি তারুণ্যের উৎসবের বিভিন্ন কর্মসূচীর অনুষ্ঠিতব্য খেলাধুলার মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহমেদ, ফ্যামিলি প্লানিং কর্মকর্তা মামুনুর রশিদ, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন জীবন, বামুন্দী ও রাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য বৃন্দ।
১৩ জানুয়ারী থেকে শুরু হওয়া তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের রেফারির দায়িত্ব পালন করেন আব্বাস উদ্দীন, মাহাবুবুর রহমান, পারভেজ, সাইফুল ইসলামসহ রেফরি দলের সদস্যরা।
ধারাভাষ্যে ছিলেন সুলেরী আলভী ও আমিরুল ইসলাম অল্ডাম।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































