Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

     ১১ জুলাই, ২০২৩ ২১:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় আজ সোমবার (১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে।

সভাটি আয়োজন করেন গাংনী উপজেলা শিক্ষা অফিস।

উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭৪ মেহেরপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, এমপি।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এম এ খালেক।

আরও পড়ুন: মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ...

সভায় প্রধান অথিতি তার বক্তব্যে বলেন, দেশের প্রাথমিক শিক্ষা পরিবারকে সমৃদ্ধ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আমরা সরকারী ভাবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মত প্রতিটি প্রাথমকি বিদ্যালয়েও ডিজিটাল ল্যাব স্থাপন করার চেষ্টা করবো যাতে করে বিদ্যালয়ের ছাত্র–ছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হয় পাশাপাশি সহজেই কম্পিউটার চালানো শিখতে পারে।

সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী।