Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

 নড়াইল প্রতিনিধি    ২৭ মার্চ, ২০২৪ ০৯:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মোল্লা (৩৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরেক শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়েছেন।

গত মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাড়ে ১০টার সময় উপজেলার নোয়াগ্রাম এলাকার নজির মুন্সির বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মোল্লা কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কালিয়া উপজেলার নোয়াগ্রাম এলাকার নজির মুন্সির বাড়ি ছাদে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক বাচ্চু মোল্লা ও অন্যরা। পরে তার হাতে থাকা রড অসাবধানবশত বাড়ির পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই বাচ্চু মোল্লা মারা যান ও তার সঙ্গে থাকা আরেক নির্মাণ শ্রমিক মাহাবুর শেখ গুরুতর আহত হয়। আহত ওই ব্যক্তিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাসিবুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরেক নির্মাণ শ্রমিককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।

নড়াইল প্রতিনিধি