Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের গাংনীতে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারী আটক

মেহেরপুরের গাংনীতে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারী আটক

  তরিকুল ইসলাম    ৭ নভেম্বার, ২০২৪ ০৯:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

মেহেরপুরের গাংনীতে ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থান থেকে তাদের আটক করে।

আটককৃত হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মন্ডলের স্ত্রী তিলক জান(৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন(৫০) ও মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের মৃত ইউনুস আলীর ছেলে ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা(৪৮)।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মিজানুর রহমান জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্ট ক্যাপ্টেন রওশন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে জোড়পুকুরিয়া নামক স্থান থেকে ৮ কেজি গাঁজাসহ তিলক জান, কোহিনুর খাতুন ও ভ্যানচালক ইন্তাজুল ইসলাম ইন্তা কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৭হাজার টাকা ও মাদক পরিবহনের একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা-পূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করেন।

তরিকুল ইসলাম